শরীর স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি কার্যকরী টিপস
আসসালামু আলাইকুম Topicbn ওয়েবসাইটে সকলকে স্বাগতম।
আমাদের সকলের পরিচিত একটি প্রবাদ রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা তো সকলেই আমাদের জীবনকে সুখী করতে চায়,আর জীবন তখনোই সুখী হবে যখন আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আমাদের শরীরের স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুতেই ভালো লাগবেনা। সুখী জীবনের জন্য স্বাস্থ্যের দেখভাল করা অত্যন্ত জরুরী। স্বাস্থ্য অনেকটা প্রায় টাকা পয়সার মতোই,যখন এটাকে আমরা হারিয়ে ফলি তখন এটার আসল মূল্য বুঝতে পারি, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায়। তাই এটিকে হারিয়ে ফেলার আগেই আমাদের সেই মূল্যটুকু বুঝতে হবে এবং সুস্বাস্থ্য রক্ষার জন্য সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আপনার স্বাস্থ্য যথাযথ ঠিক রয়েছে কিনা তা বুঝার জন্য কিছু উপায় রয়েছে। আজ আমি আপনাদের সেই সকল বিষয়গুলোই বিস্তারিতভাবে বলবে এবং কিভাবে শরীরের স্বাস্থ্য ঠিক রাখা যায় সেই বিষয়গুলোও আলোচনা করবো যেগুলো সর্বাধিক সহায়তা করবে। তো চলুন শুরু করা যাক,
শরীর স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি কার্যকরী টিপসঃ
সঠিক খাবার খাওয়াঃ
বিভিন্ন ধরণের রোগের জন্য প্রধান কারন হলো খাদ্য, তাই আমাদের সঠিক খাদ্যতালিকা গড়ে তুলতে হবে, সকল ধরণের জাঙ্কফুড ত্যাগ করতে হবে।
সুস্বাস্থ্যের জন্য অনেক ধরনের নিউট্রিশিয়ানের প্রয়োজন হয়। কিন্তু কোনো একক খাবার আমাদের সেই উপাদানগুলো পূরণ করতে পারেনা। সেইজন্য আমাদের সুষম খাদ্য নিশ্চিত করতে হবে।সুষম খাদ্য বলতে যে খাদ্যে শর্করা,চর্বি, আমিষ, খণিজ লবন পরিমান মতো থাকে সেই খাদ্যকে সুষম খাদ্য বলে।তাই যেসব খাদ্যে এই উপাদানগুলো পরিমিত রয়েছে সেই খাদ্যগুলো বেশি বেশি খাওয়া উচিত। সুষম খাদ্যের পাশাপাশি সকল ধরণের পুষ্টিকর খাদ্য খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরী। সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য সুষম এবং পুষ্টিকর খাবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুস্বাস্থ্যের জন্য কম ক্যালরীযুক্ত খাবার খাওয়া যেতে পারে।
প্রতিদিন কমপক্ষে ৫-৭ টি এবং শাকসবজি খাওয়া উচিত।আমরা অনেকেই ভাবি যে ভালো পুষ্টিকর খাবারগুলো খেলেই হয়তো আমরা শরীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবো, এটি একটি ভুল ধারণা। সকল ধরণের খাবারই সঠিক উপায়ে খেতে হবে, সঠিক উপায় অবলম্বন না করলে স্বাস্থ্য ঝুঁকিও হতে পারে। তাই সবসময় সঠিক উপায় অবলম্বন করতে হবে। উচ্চ মাত্রায় আমিষযুক্ত খাবার খেতে হবে। আমিষ যুক্ত খাবারগুলো হলো মাছ,মাংস, ডিম,দুধ,দুগ্ধ জাতীয় খাদ্য, উদ্ভিজ্জ আমিষের মধ্যে রয়েছে বাদাম,ডাল,সীম ইত্যাদি। সুস্বাস্থ্যের জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো পরিমাণ মতো পানি পান করা
ফলমূল এবং সবজিঃ
শরীরের সুস্বাস্থ্য নিশ্চিতে শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ ফলমূল এবং শাকসবজিতে প্রায় সকল ধরণের ভিটামিন যুক্ত থাকে।তবে ফলমূল এবং শাকসবজি সঠিক উপায়ে খেতে হবে।
.ফলের উপকারিতা এবং ফল কিভাবে, কখন খেলে অনেক উপকারিতা পাওয়া যায়
আপনি যদি সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা,ডায়েট সকল ধরণের কাজ করে থাকেন কিন্তু আপনার শরীরে যদি সঠিক পরিমানে ভিটামিন না থাকে তাহলে কখনোই আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হবেনা। তাই শরীরের ভিটামিনের চাহিদা মেটাতে ফলমূল এবং শাকসবজি খেতেই হবে। সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য প্রাকৃতিক খাদ্যের উপর বেশি ঝুঁকতে হবে।প্রাকৃতিক খাদ্যে সকল ধরণের ভিটামিন থাকে এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই নিয়মিত প্রাকৃতিক খাদ্য খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
পানিঃ
আমরা সকলেই জানি যে পানির অপর নাম জীবন। পানি আমাদের শরীর স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে। তাই সকলকে পর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে। আমাদের দেহের ৬০-৭০ ভাগই পানি। আমাদের দেহের এই পানির ঘাটতি হলে বিভিন্ন ধরণের রোগ দেখা দেয় এমনকি মৃত্যুও হতে পারে। পানি পান করার অনেক উপকারিতা রয়েছে।বদ হজম, মাথা ব্যাথা সহ বিভিন্ন ধরণের সমস্যা থেকে পানি আমাদের মুক্তি দেয়। গরমে শরীরকে সুস্থ্য এবং ঠান্ডা রাখতে পানির ভূমিকা অপরিসীম। পানি শরীরের বাড়তি ওজন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বককে সুস্থ্য রাখা ইত্যাদি আরো বিভিন্ন ধরণের কাজ করে থাকে।
ঘুম এবং বিশ্রামঃ
একজন পরিণত মানুষের ৭-৯ ঘন্টা ঘুমের প্রয়োজন। তাই নিয়ম মেনে ঘুম এবং বিশ্রাম শরীর স্বাস্থ্য ভালো রাখে। অনিয়মিত ঘুমের ফলে মাথা ব্যাথা,অমনুযোগী,বদ মেজাজ,স্থুলতা, বিষন্নতা ,খাবারের রুচি হারিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সঠিক নিয়ম মেনে ঘুম এবং বিশ্রাম অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম এবং সুস্বাস্থ্য এই দুটো একে অপরের সাথে গভীরভাবে জড়িত। ভালো ঘুম আমাদের শরীর ও মনকে ভালো রাখে।
শরীরচর্চা- ব্যায়ামঃ
সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে শরীরচর্চা। শরীরের ওজনের ভারসাম্য ঠিক রাখতে ব্যায়াম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যান্সার,ডায়বেটিস ইত্যাদি ভয়াবহ রোগীদের জন্য শরীরচর্চা অনেক জরুরি, শরীরচর্চার মাধ্যমে এসব রোগ থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। নিয়মতি শরীরচর্চার মাধ্যমে সুস্বাস্থ্য রক্ষিত হয়।এতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
আলোবাতাসঃ
সুস্বাস্থ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হাসিখুশি থাকা। হাসিখুশি মানুষের মনক প্রফুল্ল এবং আনন্দময় করে তুলে এতে করে বিভিন্ন ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। মন মেজাজ ভালো থাকে। আর আমাদের মন ভালো থাকলে সকল কিছুই ভালো থাকে।
এছাড়াও আরো অনেক ধরণের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো করে আপনি আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন৷ আপনি ডায়েট, অনুশীলন ইত্যাদি কাজ করতে পারেন এতে করে শরীরের সুস্বাস্থ্য নিশ্চিত হয়। আর অবশ্যই নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
