প্রাকৃতিক উপাদান দিয়ে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ কিছু টিপস

 




আসসালামু আলাইকুম,  আজ আমি আপনাদের জন্য আরেকটি হেল্থ আর্টিকেল নিয়ে এসেছি। আশা করি সকলেরই এই আর্টিকেলটির মাধ্যমে অনেক উপকার হবে। 

আজকরে পোষ্টের মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হলোঃ

১.প্রাকৃতিক ভেষজ  উপাদান আমাদের শরীরে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২.প্রাকৃতিক উপাদান দিয়ে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ কিছু টিপস।

তো চলুন আর দেরি না করে আমাদের মূল টপিকে চলে যাই। 

আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সবকিছু করতে প্রস্তুুত। কেননা স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল৷ আমাদের শরীরে বিভিন্ন রোগের জন্য প্রতিদিন নিয়মিত ঔষধ পথ্য খাই কিন্তু প্রকৃতির উপাদেয় বস্তু দ্বারা যদি আমরা আমাদের রোগ সারাতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে। এতে ঔষধ পথ্যের জন্য বাড়তি অর্থ খরচ হবেনা এবং এতে কোনো সাউড ইফেক্ট ও নেই।  আমাদের প্রকৃতিতে অনেক ধরণের উপাদান রয়েছে যা আমাদের বিভিন্ন রোগ হতে রক্ষা করে, আমরা অনেকে সেই উপাদানগুলো চিনি কিন্তু ব্যবহার করিনা। আমরা যদি এই উপাদানগুলো ব্যবহার করি তাহলে আমাদের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি বিভিন্ন রোগ হতে রক্ষা পাওয়া যাবে।তো আজ আমি প্রকৃতিতে পাওয়া সেই সকল উপাদান নিয়ে আলোচনা করবো যা আমাদের শরীরে বিভিন্ন রোগপ্রতিরোধ করতে সক্ষম।  তবে আপনাদের ধৈর্য্য সহকারে আর্টিকেলটি পড়তে হবে।

আমাদের প্রকৃতিতে সবচেয়ে সহলভ্য একটি উপাদান হচ্ছে নিমগাছ। নিমপাতার অনেক ধরণের গুণ রয়েছে। তো চলুন জেনে আসি নিমপাতা আমাদের জন্য কি কি উপকার করে। 

নিমপাতাঃ

নিমগাছ গ্রাম বাংলার এবং শহরের সকলের পরিচিত একটি গাছ। নিমপাতার অনেক ধরণের গুণ রয়েছে। নিমগাছকে একটি বাড়ির চিকিৎসক ও বলা যেতে পারে। নিমপাতা চিকিৎসার অনেক কাজেই ব্যবহার। নিমপাতা এইডস রোগের ভাইরাস থেকে মুক্তি পেতেও সহায়তা করে।নিমগাছ একটি ঔষধি গাছ। নিমপাতা বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে৷ নিমপাতা ত্বকের যত্নের জন্য বহুল ব্যবহৃত। নিমপাতা চুলকানি, ব্রণ, দাঁদ, এলার্জি রোধ করতে পারে। ত্বকের ইনফেকশন থেকেও এটি রক্ষা করে। জ্বর,  মাথা ব্যথা,কান ব্যথা ইত্যাদি রোগ থেকেও নিমপাতা সহায়তা করে। নিমপাতার নির্যাস ম্যালেরিয়া দূর করতে পারে। নিমপাতা নির্যাস বা রস হিসেবেও খাওয়া যায়। আমাদের যাদের মানসিক চাপ রয়েছে তাদের নিয়মিত নিমপাতার রস খাওয়া উচিত এতে মানসিক চাপ অনেকাংশেই কমে যায়। 

জন্ডিস এবং আলসার রোগ দূরীকরণেও নিমপাতা ব্যবহার করা যায়। নিনপাতার রস বা গুড়ো করে খেলে ডায়াবেটিস ভালো হয়।  এটি বহুমূত্র রোগ হতে মুক্তি দেয়।নিমপাতা পানিতে সিদ্ধ করে সেই পানি নিয়ে চোখ ধুলে চোখের সমস্যা দূর হয়। যাদের রাতকানা সমস্যা রয়েছে তারা বেশি  বেশি নিমপাতা খেতে পারেন। মাথায় উকুন,খুসকি এবং চুল পড়া রোধে নিমপাতার রস ব্যবহার করা হয়।ক্যান্সার এবং হৃদরোগের মহাঔষধ হিসেবে নিমপাতা কাজ করে নিমপাতা সিদ্ধ পানি দাতের রোগ হতে মুক্তি পেতে সহায়তা করে থাকে।

শরীর বিভিন্ন আক্রান্ত স্থানে প্রলেপ হিসেবেও নিমপাতা ব্যবহার করা যায়।

নিমপাতার গুণাবলি বলে শেষ করা যাবেনা। তাই আমাদের নিয়মিত নিমপাতার ব্যবহার বাড়াতে হবে।

দারুচিনিঃ

আমাদের সবার ঘরেই প্রায় দারুচিনি রয়েছে। দারুচিনি মসলা হিসেবে খাওয়া যায়। তবে দারুচিনির গুণগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য। বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা মহামারি, গবেষকরা বলেছেন করোনার প্রতিষেধক হিসেবে দারুচিনি কাজ করতে পারে। দারুচিনি খাবারের সুগন্ধ এবং সুস্বাদু বৃদ্ধি করে 

দারুচিনি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরণের ভাইরাস থেকেও রক্ষা করে। তবে দারুচিনি খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে।ইতিহাসে দেখা যায় যে বিভিন্ন ভাইরাস থেকে মুক্তি পেতে দারুচিনি কতটা ভূমিকা পালন করে এসেছে।তবে অতিরিক্ত দারুচিনি শরীরের বিপদ আনতে পারে। দারুচিনি এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।যারা অতিরিক্ত মোটা এবং মেদ রয়েছে তারা পরিমাণ মতো দারুচিনি খেতে পারেন এতে শরীরের মেদ কমে।হার্ট এ্যাটাক এবং এইচ আইভি ভাইরাসকেও  দারুচিনি দমিয়ে রাখতে পারে। দারুচিনি দিয়ে বিভিন্ন হারবাল ঔষধ ও তৈরি করা হয়। নিউমোনিয়া, ঠান্ডা জ্বর, শ্বাস-নালি ফোলে উঠা,গলায় খুসখুসে ভাব ইত্যাদি রোগ সারাতে দারুচিনি ব্যবহৃত হয়।

দারুচিনি গুড়ো করে,  মসলায় এবং বিভিন্নভাবে খাওয়া যায়।

মধুঃ

সকলের প্রিয় এবং পরিচিত একটি নাম মধু। মধুর অনেক উপকারিতা রয়েছে। মধু আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে।গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে ওজন কমে। মধু মানুষকে স্লিম করে।শরীরের কোনো জায়গায় কেটে গেলে সেখানে মধু লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়। মধু জীবাণুকে ধ্বংস করে। যাদের স্মৃতি শক্তি দুর্বল পড়াশোনায় অমনোযোগী তারা প্রতিদিন নির্দিষ্ট মাত্রার মধু খেতে পারেন কারণ মধু স্মৃতি শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

মধু চর্ম রোগের মহাঔষধ। ব্রণ,মেছতা,ত্বকের শুষ্কতা দূর করতে মধু ব্যবহার করা যেতে পারে। মধু ত্বককে নরম এবং স্লিম করে। তাই রূপচর্চায় মধুর গুরুত্ব অপিরিসীম। মধু প্রায় সকল রোগের ঔষধ। ঠান্ডা, জ্বর দূর করতে মধু খাওয়া যেতে পারে।তবে ডায়াবেটিস রোগীদের মধু খাওয়া যাবেনা।

হলুদঃ

আমাদের বাড়িতে রান্নার সময় হলুদকে মসলা হিসেবে ব্যবহার করে থাকি। তবে হলুদ মসলা ছাড়াও আরো অনেক ধরণের কাজে লাগে। প্রায় ৩ হাজার বছর পূর্ব থেকে হলুদ এর ব্যবহার প্রচলিত রয়েছে। হলুদে curcumin থাকে যা স্বাস্থের জন্য উপকারী।  ম্যাঙ্গানিজ, আয়রন,ভিটামিন সি,ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। 

হলুদ বিভিন্ন ধরণের প্রদাহ দূর করতে সক্ষম। হলুদ শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে।হলুদ ক্যান্সারের মতো মারাত্বক রোগ থেকে শরীরকে প্রতিরোধ করে। হলুদ আর্থ্রাইটিস ট্রিটমেন্টের জন্য বিশেষ লাভদায়ক। শরীরের বিভিন্ন আঘাত বা ব্যাথা জনিত সমস্যায় হলুদ লাগালে ব্যাথাজনিত সনস্যায় আরাম পাওয়া যায়। সঠিক সময়ের আগে বার্ধক্যজনিত সমস্যা থেকে মুক্তি পেতে হলুদ ব্যবহার করা যেতে পারে। 

হলুদ নানান ভাবে খাওয়া যায়।যাদের ডায়াবেটিস রয়েছে তারা হলুদকে এড়িয়ে চলুন।

গোল মরিচঃ

গোল মরিচ আমরা মসলা হিসেবেও খাই। এটি খাবারের স্বাদ বাড়ায়। যেকোনো খাবারে গোলমরিচ ছড়িয়ে দিলে একটি সুন্দর ঘ্রাণ এবং খাবারের স্বাদ বেড়ে যায়।গোলমরিচ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।

আমাদের অনেকের হজমজনিত সমস্যা রয়েছে। এজন্য অনেকে চিন্তিত  এবং প্রতিদিনই ঔষধ পথ্য কিনতে হয়।  কিন্তু আমরা প্রাকৃতিক উপাদেয় বস্তু দিয়েও কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। গোল মরিচ হজম জনিত সমস্যা দূর করে। হজমজনিত সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি রোগ হয়, যেহেতু গোল মরিচ হজম সমস্যা দূর করে সেহেতু এসব রোগ থেকেও মুক্তি দেয়।পেটে গ্যাস হলেও গোল মরিচ এ রোগ সারাতে সক্ষম। 

যাদের মেদ এবং ওজন বেড়ে যাচ্ছে তারা গোল মরিচ খেতে পারেন কারণ গোল মরিচ মেদ এবং ওজন কমাতে সাহায্য করে।যাদের ধূমপানের অভ্যাস রয়েছে তারা নিয়মিত সঠিক পরিমানে গোল মরিচ খেতে পারেন। গোল মরিচ ধূমপানের অভ্যাস কমিয়ে আনে।

ঠান্ডায় নাক বন্ধ, হাঁপানি ইত্যাদি রোগ থেকে দ্রুত নিরাময় পেতে গোল মরিচের ভূমিকা অপরিসীম। গোলমরিচ মধুর সাথেও খাওয়া যায়।গোল মরিচ দাঁত ব্যাথা দূর করে। ত্বকের যত্নেও গোল মরিচ ব্যবহার করা যায়।

শসাঃ

শসাকে আমরা সালাদ বা তরকারি হিসেবে খাই। তবে শসা আমাদের অনেক ধরণের উপকারে আসে।শসার অনেক ধরণের স্বাস্থ্য গুণাগুন রয়েছে।  এখন আমরা সেই গুণাগুণগুলো সম্পর্কে জানবো।

শসাতে প্রচুর পরিমাণে পানি রয়েছে। তাই শসা আমাদের শরীরের পানিশূন্যতা দূর করে। যারা পানি কম খান তারা প্রচুর পরিমাণে শসা খেতে পারেন এতে পানিশূন্যতা দূর হবে।

শসাতে প্রচুর ভিটামিন রয়েছে।  এতে স্বাস্থ্য উন্নতি হয়। 

শসা ত্বকের জন্যেও অনেক উপকারী। শসা ত্বকের কালোভাব দূর করে এবং ত্বককে রাখে মসৃন এবং উজ্জ্বল। যাদের মুখমন্ডলে কালো দাগ, ব্রণ এবং ছানি রয়েছে তারা শসা মুখে ঘষতে পারেন এতে এইসকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

যাদের হজম দেরিতে হয় তারা খাওয়ার পর শসা খাবেন তাহলে হজম দ্রুত হবে। 

প্রস্রাবের সমস্যা থেকে শসা মুক্তি দেয় এবং পাকস্থলীকে সুস্থ রাখে। তাই আমাদের শসা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

কালোজিরাঃ

কালোজিরার বৈজ্ঞানিক নাম Nigella SativaSativa

বাংলাদেশে কালোজিরা নামে পরিচিত। কালোজিরা সকল রোগের মহাঔষধ নামেও পরিচিত। এর অনেক গুণাবলি রয়েছে যা বলে শেষ করা যাবেনা। তবে এখন আমরা কালোজিরার কয়েকটি গুণাবলি এবং উপকারীতা সম্পর্কে জানবো।কালোজিরা খাবারকে সুভাষিত এবং সুস্বাদু করে।কালোজিরা চুলের জন্য অনেক উপকারী। কালোজিরা তেল হিসবেও ব্যবহার হয়, তাই কালোজিরার তেল চুলে ব্যবহার করা যায়। এতে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধি হয়। কালোজিরা ঠান্ডাজনিত রোগ দূর করে। এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমায়। 

কালোজিরা গ্যাস্ট্রিক হতে মুক্তি দেয়। কালোজিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই সুস্বাস্থ্যের জন্য কালোজিরা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে।

আজকে এপর্যন্তই। আর্টিকেলটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।

Previous Post
No Comment
Add Comment
comment url