ফলের উপকারিতা এবং ফল কিভাবে, কখন খেলে অনেক উপকারিতা পাওয়া যায়।


ফলের উপকারিতা এবং ফল কিভাবে, কখন খেলে অনেক উপকারিতা পাওয়া যায়।

 আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন?

 আশা করি ভালোই আছেন আমি ও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য স্বাস্থ্য বিষয়ক একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলেরই এই পোষ্টটি অনেক কাজে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে আর্টিকেলে চলে যায়। এই আর্টিকেলটি কয়েক পর্বে ভাগ করা হয়েছে, প্রথম পর্বে আপনারা জানতে পারবেন

 যে ফলের উপকারিতা এবং ফল কিভাবে, কখন খেলে অনেক উপকারিতা পাওয়া যায়।

আর্টিকেলটির দ্বিতীয় ধাপে জানতে পারবেন যে

 কোনকোন ফল খেলে কি উপকার এবং কি কি অপকার হয়।

  এছাড়াও বিভিন্ন ফল সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আমরা সরাসরি আর্টিকেলটিতে চলে যায়।


ফল খাওয়ার উপকারিতা কি এবং ফল খাওয়ার উপযুক্ত সময়ঃ


আমরা জানি যে ফলে প্রচুর পুষ্টি উপাদান থাকে যা আমাদের বিভিন্ন রোগ থেকে মুৃক্তি পেতে সাহায্য করে। ফল খেলে হৃদরোগ, স্ট্রোক এবং হাইপারটেনশন হওয়ার ঝুঁকিও কমে। এছাড়াও আমরা জানি যে ফল থেকে বিভিন্ন ধরণের ঔষধ ও তৈরি করা হয়। আমরা মনে করি যে ফল শুধু খেলেই হয় তবে ফল খাওয়ারও অনেক নিয়ম রয়েছে সঠিক নিয়মে ফল খেলে অনেক উপকারিতা পাওয়া যায়।

আমরা অনেকেই ফল খাওয়ার সঠিক নিয়ম জানিনা তো চলুন জেনে আসি ফল খাওয়ার সঠিক নিয়ম,

১. ফল খাওয়ার সবচেয়ে সঠিক সময় হচ্ছে সকাল, সকালে খালি পেটে ফল খেতে হয়। সকালে হজম দ্রুত হয় এবং বিভিন্ন ধরণের এনজাইম ব্যবহৃত হয় হজমের জন্য।খালি পেটে ফল খাওয়ার ফলে ফলের পুষ্টি উপাদান ভালোভাবে প্রসেসড হয়। তাই সকালে খালি পেটে ফল খেলে অনেক উপকার পাওয়া যাবে।

২.আপনি যদি ব্যায়াম করার পূর্বে বা ব্যায়াম করার পর ফল খেতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন।ব্যায়াম করার পূর্বে ফল খেলে ফলের চিনি দ্রুত এনার্জি পেতে সাহায্য করে।

৩.ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি কখনোই ফল খাবেন না কারণ এতে করে রক্তে চিনির মাত্রা ও ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায় এছাড়াও ঘুমানোর আগে ফল খেলে ঘুমোতে সমস্যা হয়। তাই ঘুমোতে যাওয়ার আগে এবং সন্ধ্যায় ফল না খাওয়াই ভালো।

৪.আপনি যদি আপনার শরীরের ওজন কমাতে চান তাহলে দুপুরের পর আপনার ফল না খাওয়াই উত্তম। এর ফলে শরীরের ক্যালরীর ঘাটতি দপখা দিবে এবং শরীরের সঞ্চিত এনার্জি সৃষ্টিতে কাজে লাগবে । 

দৈনিক দুই থেকে আড়াই কাপ ফল খাওয়া উচিত।তো এই ছিলো আমাদের আজকের আর্টিকেলের প্রথম ধাপ এখন আমরা জানবো যে কোন কোন ফল খেলে কি কি উপকার এবং অপকার হয়,  তো চলুন আর দেরি না করে আমরা আর্টিকেলটির দ্বিতীয় পার্টে চলে যায়।আর্টিকেলটির দ্বিতীয় পার্টে আমরা জানবো যে কোন কোন ফলের কি কি গুণাবলি রয়েছে এবং খেলে কি কি উপকার হয়। তো চলুন আর দেরি না করে সরাসরি আমাদের আর্টিকেলটির দ্বিতীয় পার্টে চলে যায়।

আমলকিঃ



আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে।পেয়ারার চেয়ে তিনগুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে।কমলার থেকে ১৫ থেকে বিশ, আপেলের চেয়ে ১২০ গুণ, আমের চেয়ে ২৪ গুণ বেশি এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। 

উপকারিতাঃ

চুলের পরিচর্যার ক্ষেত্রে আমলকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমলকি চুলের গোড়া মজবুতের পাশাপাশি চুল বৃদ্ধিতেও সাহায্য করে। চুলের খুশকি দূর করার সাথে চুল পাকা প্রতিরোধ করে।

কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতে আমলকির রস খাওয়া হয়। পেটের গলযোগ এবং বদহজম দূর করতেও আমলকির ভূমিকা অপরিসীম। আমাদের নিয়মিত রোগ এসিডিটি থেকে মুক্তি পেতে এক গ্লাস দুধে  আমলকির গুড়ো ও সামান্য চিনি মিশিয়ে খাওয়া যায়।আমলকির আচার হজম করতে সাহায্য করে। আমাদের প্রায় সকলের ত্বকে কালো দাগ রয়েছে, আপনি যদি এই কালো দূর করতে চান তাহলে প্রতিদিন সকালে মধুর সাথে আমলকির রস মিশিয়ে খাবেন এতে ত্বকের কালো দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। আমলকির রস দৃষ্টি শক্তি বাড়াতেও মুখ্য ভূমিকা রাখে এছাড়াও চোখের প্রদাহ, চোখের চুলকানি, চোখের জল পড়া থেকে মুক্তি দেয়।

আমলকির রস নিঃশ্বাসের দূর্গন্ধ দূরীকরণ এবং দাত শক্ত রাখতে সাহায্য করে। আমলি মুখের রুচি বৃদ্ধি করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, অনিদ্রা, ব্যাথা-বেদনার মুক্তির  জন্য বেশ উপকারী। ব্রঙ্কাইটিস ও এ্যাজমার জন্য আমলকির জুস খুব উপকারী এবং শরীর ঠান্ডা রাখে। 

আমলিকর আচার মস্তিষ্কের দূর্বলতা ও হৃদযন্ত্রের দূর্বলতা দূর করে। শরীরের অপ্রয়োজনীয় চর্বি কমাতেও আমলকি ব্যাবহার করা যেতে পারে। মারাত্মক রোগ ডায়াবেটিস প্রতিরোধ করতেও আমলকির ভূমিকা অপরিসীম। 

তাই সুস্থ থাকার জন্য আমলকির ব্যবহারের গুরুত্ব বলে শেষ করা যাবেনা। আসুন আমরা ক্যামিকেল এর ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকি।

২.আঙ্গুরঃ



দেহকে সুস্থ রাখার জন্য আঙ্গুর সুপার ফুড নামে পরিচিত আঙ্গুরে রয়েছে ভিটামিন এ, বি৬, বি, ফোলেট, পটাশিয়াম,  আয়রন, সেলেনিয়াম, ক্যালসিয়াম,  ফসফরাস,ম্যাগনেসিয়াম ইত্যাদি।নানা রকম শারীরিক সমস্যা দূর করার ক্ষমতা রয়েছে আঙ্গুরের।

আঙ্গুরের উপকারীতাঃ

আঙ্গুর ক্যান্সার প্রতিরোধ করে।আঙ্গুরের খোসায় রেসভরাট্রোল নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা ক্যান্সার কোষ গঠন করতে বাধা প্রদান করে।

আঙ্গুর ফল হাড়ের গঠন এবং মজবুত করার জন্য জরুরী ভূমিকা পালন করে।হাড় ক্ষয় এবং বাতের ব্যাথা জাতীয় সমস্যা দূর করার জন্য ডাক্তাররা আঙ্গুর খেতে বলেন।

আঙ্গুর হৃদপিণ্ড সুস্থ রাখে। আঙ্গুর হৃদপিণ্ডের পেশির ক্ষতি পূরণে সহায়তা করে।প্রতিদিন আঙ্গুর খেলে দেহের কলেস্টোরল নিয়ন্ত্রণে রাখা যায়।

আঙ্গুর হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।রক্তস্বল্পতা এবং হিমোগ্লোবিনের স্বল্পতা দূর করার জন্যেও আঙ্গুরের ভূমিকা অপরিসীম। আঙ্গুর কিডনির সমস্যা দূর করে।

আমড়াঃ 



টক মিষ্টি একটি ফল আমড়া।আমরা সকলেই জানি যে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ফলে এটি রোগ প্রতিরোধে সহায়তা করে। যাদের বদ হজম, পেটে সমস্যা,পেটে ব্যাথা এই ধরণের সমস্যা রয়েছে তারা বেশি বেশি আমড়া খেতে পারেন এতে করে এই ধরণের সমস্যা দূর হবে।যাদের সুগার লেভেল হাই তারা স্বাভাবিকভাবেই এই ফলটি খেতে পারেন।যাদের স্ট্রোকে ঝুকি রয়েছে তারাও প্রতিদিনের খাদ্য তালিকায় ১০০ গ্রাম আমড়া রাখতে পারেন।দৈনিক ১০০ গ্রাম ভিটামিন সি এর চাহিদা আমড়া থেকেই পাওয়া সম্ভব। এছাড়াও আরো নানা ধরণের পুষ্টিগুণ রয়েছে আমড়ায়।  হাঁড় ও দাঁতকে মজবুত করার জন্যেও আমড়া খাওয়া যায়। অনেকভাবেই আমড়া খাওয়া যায়। তবে পুষ্টিগুণ বেশি পেতে সঠিক উপায়ে আমড়া খেতে হবে।শরীরকে সুস্থ রাখতে আমড়ার গুরুত্ব অপরিসীম, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আমড়া খাওয়া আবশ্যক।

৩.চেরীঃ



চেরী জাপানে একটি ফল হলেও অনেক আগে থেকেই বাংলাদেশে এটি পাওয়া যায়।দেখতে লোভনীয় এবং খেতেও অনেক স্বাদের।  অসাধারণ পুষ্টিগুণে ভরপুর চেরী ফল। তো চলুন চেরী ফলের পুষ্টিগুণ ও খওয়ার উপকারিতা সম্পর্কে জেনে আসি।

পুষ্টিগুণ ও উপকারীতাঃ প্রতি ১০০গ্রাম চেরী ফলে ৬৩ গ্রাম ক্যালরী পাওয়া যায়, ১৬ গ্রাম কার্বোহাইড্রেট, ১গ্রাম প্রোটিন, ভিটামিন সি ৭ মিলিগ্রাম  এছাড়াও আরো অনেক পুষ্টিগুণে সম্পন্ন এই চেরী ফল।

যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা এই ফল৷ খেতে পারেন,  কারণ চেরি ফল ঘুম ভালো হতে সহায়তা করে।ঘুমোতে যাওয়ার পূর্বে চেরীর জুস খেতে পারেন।চেরী ফল রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে তাই ডায়াবেটিস রোগীরাও এই ফলটি খেতে পারেন।নিয়মিত চেরী ফল খেলে পেটের চর্বি জমে না, ওজন কমানোর জন্যেও এই ফলটি খাওয়া যেতে পারে। স্মৃতি শক্তি বৃদ্ধিতেও চেরী ফল সাহায্য করে। হৃদ স্বাস্থ্য সুরক্ষায়ও চেরী ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটি কোলেস্টেরোল এর মাত্রা সহনীয় রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কোষের ক্ষয়রোধের পাশাপাশি ত্বকের সুরক্ষায়ও এটি বিশেষ কার্যকরী ভূমিকা রাখে। 

যাদের হাড়ের ব্যাথা বা হাড়ের সংযোগ স্থলে ব্যাথা হয় তারা এই ফল খেলে হাড়ের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।উচ্চ রক্তচাপ কমাতেও চেরী ফল সাহায্য করে। মাইগ্রেন, মাথা ব্যাথা বাতে ব্যাথা রোগের আরোগ্য লাভের জন্যেও চেরী ফল খাওয়া হয় এছাড়াও ক্যান্সার রোগ থেকে রক্ষা পেতেও চেরী খাওয়া যায়। এছাড়াও চেরী ফল খাওয়ার আরো অনেক উপকারীতা রয়েছে, তাই নিয়মিত চেরী ফল খাওয়ার অভ্যাশ গড়ে তুলা উচিত। 

৪.ড্রাগন ফলঃ

এটি ফনিমনসা প্রজাতির একটি ফল। এর রং গোলাপি।  এটি আমাদের দেশে অনেক জনপ্রিয়তা লাভ করছে।বাংলাদেশের অনেকেই এই ফলটি চাষাবাদ শুরু করেছে এবং লাভবান হচ্ছে। চীনে এটি ফায়ার ড্রাগন ফ্রুট নামে পরিচিত।ড্রাগন ফলের গাছ ক্যাকটাস এর মতো দেখতে হয়।ফলের ভিতর গোলাপি এবং সাদা রংয়ের হয়।

ড্রাগন ফলের উপকারিতাঃ

আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য হজমপ্রক্রিয়া ঠিক রাখা অত্যন্ত জরুরী।  তাই হজম প্রক্রিয়া ঠিক রাখতে ড্রাগন ফল খেতে হবে।এই ফল খাদ্য হজম এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। ক্যান্সার প্রতিরোধে ড্রাগন ফল খাওয়া যায়। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার,ক্যালসিয়াম, ফসফরাস পাওয়া যায়।ড্রাগন ফল চুল ঝরে পড়া কমায় এবং চুলের সৌন্দর্য্য বৃদ্ধিতে সাহায্য করে।ড্রাগন ফলে উচ্চ মাত্রায় ভিটামিন পাওয়া যায় ফলে ত্বকের ব্রুণ দূর হয়।ড্রাগন ফল রক্তে সুগারের স্তর নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।হাঁপানি, সর্দি-কাশি দূর করতে ড্রাগন ফলের ভূমিকা অপরিসীম। যারা শরীরের ওজন কমাতে চাচ্ছেন তারা এই ফলটি বেশি বেশি খেতে পারেন কারণ ড্রাগনে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ফলে শরীরের ওজন বাড়ে না।

অপকারীতাঃ 

অনেকের এই ফল খাওয়ার কারণে ডায়রিয়া হয়।অধিক পরিমাণে এই ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৪.মাল্টাঃ

মাল্টা বাংলাদেশে একটি জনপ্রিয় ফল। এটি বাংলাদেশে প্রায় সারাবছরই পাওয়া যায়। দামেও অনেক সস্তা এবং পথে ঘাটেও এর জুস কিনতে পাওয়া যায়। আমরা অনেকেই মাল্টার পুষ্টিগুণ সম্পর্কে তেমন জানিনা, মাল্টাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ফসফরাস এবং ক্যালরি এছাড়াও আরো অনেক পুষ্টিগুণ রয়েছে। একগ্লাস মাল্টার জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকরী উৎস বলে মনে করা হয়। মাল্টা ত্বকের সজীবত এবং লাবন্য ধরে রাখতে সহায়তা করে। এটি ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। তাই ইনফেকশন এর রোগে ডাক্তার রা বেশি বেশি মাল্টা খেতে বলেন।প্রদাহজনিত রোগ সারাতেও মাল্টার তুলনা নেই। কেলন ক্যান্সার থেকে মুক্তি পেতেও মাল্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাল্টা  টনসিল, নাক বন্ধ থাকা,জ্বর, গলা ব্যাথা, মাথা- ব্যাথা, হাঁচি-কাশি, ঠান্ডা জনিত দূর্বলতা ছাড়াও আরো অনেক রোগের মহা ঔষধ। মাল্টা পাকস্থলী সুস্থ রাখে। নিয়মিত মাল্টা খেলে পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়া যায়। জন্ডিস রোগ ছাড়াতেও মাল্টা খাওয়া হয়।

আমাদের অনেকের প্রধান একটি সমস্যা দাতে ব্যাথা, দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এই রোগটি থেকে মুক্তি পেতেও মাল্টার গুরুত্ব অপরিসীম। আপনি যদি মুখের রুচি বৃদ্ধি করতে চান তাহলে প্রতিদিনের খাবারের সাথে মাল্টা রাখুন। গরমে কোল্ডড্রিংকস না খেয়ে মাল্টা খেতে পারেন, এতে শরীরের পানিশূন্যতা দূর করে এবং শরীরের জন্যে অনেক উপকারী।মাল্টায় ফলিক এসিড রয়েছে যা মাংসপেশিকে এবং হাড়কে মজবুত রাখে। মাল্টার রস ত্বকের জন্যে অনেক উপকারী। মাল্টার রস ত্বকের রুক্ষতা ভাব দূর করে এবং ত্বককে মসৃন রাখে।

তাই প্রতিদিনের খাবার তালিকায় মাল্টাকে রাখুন।

বাঙ্গিঃ

বাঙ্গি বাংলাদেশের দেশীয় একটি ফল। এটি গ্রীষ্মকালীন একটি ফল। বাংলাদেশে  ৷ এটির প্রচুর ফল হয়।কাচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ রংয়ের হয়।  বাংঙ্গীতে প্রচুর পরিমাণে আঁশ এবং ফলিক এসিড রয়েছে। 

পুষ্টিগুণঃ

এটি নানারকম ভিটামিন এবং ফলিক এসিড সমৃদ্ব একটি ফল। ১০০গ্রাম বাঙ্গিতে ৭৩.২ গ্রাম পানি, ২.৯ গ্রাম আমিষ,২৩.৮ গ্রাম শর্করা,  ক্যালসিয়াম ১১.৯ গ্রাম এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে।

উপকারিতাঃত্বক এবং ব্রুন সমস্যার মহাঔষধ বাঙ্গি। বাঙ্গীতে প্রচুর পরিমাণে পানি রয়েছে যা গরমে পানি শূন্যতা দূর করে। হাড়কে মজবুত রাখতেও বাঙ্গি বিশেষ ভূমিকা পালন করে। নিদ্রাহীনতা সমস্যা দূরীকরণেও বাঙ্গি সহায়তা করে, দেহের ওজন কমানো, উচ্চচাপ নিয়ন্ত্রণেও এই ফল কাজ করে।এতে চিনির পরিমাণ অনেক কম তাই ডায়াবেটিস রোগীদের জন্যেও বাঙ্গি অনেক উপকারী।

তো আজ এপর্যন্তই। আর্টিকেলটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন কোনো বিষয়ে আর্টিকেল পেতে আমার সাথেFacebook যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।

টেক সম্পর্কিত যেকোনো ধরণের আর্টিকেল পড়তে <topicforum.xyz </a>ভিজিট করুন

Next Post
No Comment
Add Comment
comment url